বিএসএমএমইউতে ভ্যাকসিন নিবেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের জনস্বাস্থ্য-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরপর ২৮ জানুয়ারি পাঁচটি হাসপাতালে প্রাথমিক টিকাদান পর্ব সমাপ্তির পর আগামী সাত ফেব্রুয়ারি সারাদেশে এই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সরকার বাংলাদেশের সংবিধান অনুসারে সাংবিধানিক পদে কর্মরত ব্যক্তিগণ, যথা: প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের (আপিল ও হাইকোর্ট বিভাগ) বিচারপতিগণ, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগণ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অ্যার্টনি জেনারেল, বঙ্গভবনে কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে বিএসএমএমইউতে ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, উপরিউল্লেখিত ব্যক্তিদেরকে যথাযথ প্রটোকল অনুসরণ করে নির্ধারিত বুথে স্পট রেজিস্ট্রেশনের সুবিধাসহ করোনার ভ্যাকসিন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২১ অক্টোবর, ২০২৫
-
১৫ ডিসেম্বর, ২০২৪
-
০৮ ডিসেম্বর, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
২৩ অগাস্ট, ২০২৩
-
২১ জুন, ২০২৩